শত্রুরাষ্ট্র আচরণে ভারত!
‘সাবাস, বাংলাদেশ/এ পৃথিবী অবাক তাকিয়ে রয়/জ্বলে পুড়ে-মরে ছারখার/তবু মাথা নোয়াবার নয়’-সুকান্ত ভট্টাচার্য। কবির এই দৃঢ়তার মতোই দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভিডিও কনফারেন্স আয়োজনের প্রতিবাদে ভারতকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় দিল্লির সাউথ ব্লককে যে বার্তা দিয়েছে তা চাণক্যনীতির প্রতি চপেটাঘাত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং দুই দেশের যৌথ ঘোষণা শুনে হিন্দুত্ববাদী ভারতের নীতি-নির্ধারকরা যেন খেই হারিয়ে ফেলেছেন। বিজেপি সরকার না চাইলে দিল্লিতে কেউ অনুষ্ঠানের আয়োজন করতে পারে? তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল ভিডিও কনফারেন্স নিয়ে যে আওয়াজ তোলা হয়েছিল; অডিওতে হাসিনার বক্তব্যের পর তা বেলুনের মতোই চুপসে গেছে। দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়ে প্রথমে বক্তব্য দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। প্রচারণা ছিল যে, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিমানের টিকিট কেটেই ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছেন। অথচ বহুল আলোচিত ভিডিও কনফারেন্সে তিনি নতুন কোনো বার্তা দেননি; পুরোনো বক্তব্যের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। যার কারণে ভারতের গণমাধমের খবর অনুযায়ী দেড় লাখ দর্শক অনলাইনে লাইভ অনুষ্ঠান শুনতে শুরু করলেও হাসিনার বক্তব্যের মধ্যেই বিরক্ত হয়ে ৪৪ হাজার দর্শক সংযোগ বিচ্ছিন্ন করেন।
প্রবাদে রয়েছেÑ আত্মীয়তা বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না। অথচ বাংলাদেশের প্রতিবেশী ভারত ক্রমেই শত্রুরাষ্ট্র হয়ে উঠছে। অবশ্য হিন্দুত্ববাদী ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক নেই। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের বিজেপি সরকার বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে চাণক্যনীতি কৌশল নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ১৫ বছর আট মাসের শাসনামলে বিজেপি সরকার কার্যত বাংলাদেশের সঙ্গে নিজ দেশের ‘প্রদেশ’ এর মতো আচরণ করেছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিল্লির বিভিন্ন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা সে সাহস দেখাতে পারেননি। ঢাকা থেকে হাসিনা পালানোর পর বাংলাদেশে ড. ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। দিল্লির চোখে চোখ রেখে ঢাকার কথা বলায় দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। কিন্তু নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক কূটনীতির বিশ্লেষকরা ধরেই নিয়েছিলেন, এখন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের উন্নতি ঘটবে। বিএনপি সরকারের মন্ত্রীদের ভেতরে কেউ কেউ দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক উন্নয়নে প্রক্রিয়া শুরু হওয়ায় পুলকিত হন। আলোচনা আছে, তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ভারতের সুপারিশে মন্ত্রিত্ব পেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ থেকে ২৬ জুন চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠকের পর প্রায় ৩০ কোটি ডলারের অনুদান সহায়তা ঘোষণা করা হয়। পাশাপাশি বাংলাদেশে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বার্তায় দিল্লির থিঙ্কট্যাঙ্কদের মাতায় বাজ পড়ে। কূটনৈতিক রীতিনীতি সিঁকেয় তুলে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে তুরূপের তাস বানিয়ে বাংলাদেশের সঙ্গে ডুয়েল খেলছে। খুনি হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দিচ্ছে। দিল্লির এই আচরণে তীব্র প্রতিবাদ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। হাইকমিশনারকে দফতরে ডেকে এনে জানিয়েছে, দিল্লির আচরণে হতাশ ঢাকা। ভারতের মাটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে বাংলাদেশবিরোধী বক্তব্য ভিডিও কনফারেন্সের অনুমতি দেয়ায় দু’দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।এবড়মৎধঢ়যরপ জবভবৎবহপব
আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশকে নিয়ে দিল্লির দাদাগিরি আচরণের অভ্যাস বদলাতে পারেনি হিন্দুত্ববাদী ভারত। যার কারণে খুনি শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দিতে ভিডিও কনফারেন্সের অনুমতি দিয়ে উল্টো ‘বেসরকারি আয়োজনে সরকারের হাত নেই’ প্রলাপ বকছে। কিন্তু একটি দেশের সরকার না চাইলে সে দেশের কোনো সংগঠন অনুষ্ঠানের আয়োজন করতে পারে, এটি ছেলে ভোলানো গল্পের মতোই। কূটনীতিকরা বলছেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের একান্তে বৈঠক এবং তিস্তা প্রকল্প ও করিডোর ইস্যুতে দিল্লির ভয় থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভিডিও কনফারেন্সে কথা বলার অনুমতি দিয়েছে। কিন্তু ভারতের এ আচরণে বাংলাদেশ দাঁতভাঙা জবাব দিয়েছে। হাসিনাকে দিল্লিতে ভার্চুয়ালি কনফারেন্সে করতে দেয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা হলোÑ বাংলাদেশ আর কখনোই কোনো দেশের পরনির্ভরশীল বা ক্লায়েন্ট স্টেট (অধীনস্থ রাষ্ট্র) হয়ে থাকবে না। নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত শেখ হাসিনার গণমাধ্যমের মুখোমুখি হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারত সরকারের কাছে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করছি।
দিল্লিতে সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকীর দিনে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, ‘পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ। অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগ ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এর পরও ভারতের মাটিতে এ আয়োজনের অনুমতি দেয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করছে। ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করাটা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার অপরাধের সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেয়ার একটি ব্যর্থ চেষ্টা হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ অতীতে এ ধরনের ঘৃণ্য চেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনো করছে। সূত্র: ইনকিলাব
