বাগমারায় আবারো বিদ্যুৎ বিপর্যয়ে এলাকাবাসীর চরম দূর্ভোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এলাকায় ভয়াবহ বিদ্যুতের লোড শেডিং দেখা দিয়েছে। প্রতি নিয়তই বিদ্যুৎ বিভ্রাটে এলাকার জনজীবনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত ১৫-২০ দিন বিদ্যুতের তেমন লোড শেডিং ছিল না। কিন্ত গত ২ থেকে ৩ দিন ধরে এলাকায় ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিং চলছে। একবার গেলে টানা দুই ঘণ্টা বিদ্যুৎ মিলছে না। বিশেষ করে নামাজের সময় গুলোতে বিদ্যুৎ থাকছেই না। এতে করে মুসল্লীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। 

 স্থানীয়া জানান, গ্রীস্ম কালে যে পরিমান লোড শেডিং ছিল তার থেকে এখন লোড শেডিং বেশি বেড়েছে। অসময়ে বিদ্যু বিপর্যয় ঘটায় মানুষের মধ্যে চরম অসন্তো দেখা দিয়েছে। আধুনিক যুগে মানুষ বিদ্যুৎ নির্ভরশীল। গৃহস্থলী নানা কাজে বিদ্যুতের ব্যবহার বাড়ায় বিদ্যুৎ ছাড়া চলায় অসম্ভব হয়েছে বলে বিদ্যুৎ গ্রাহকেরা দাবি করেছেন। আগে বাড়ি বাড়ি টিউবেল ছিল, ছিল পাট কুয়া। এখন এসব পানির ব্যবস্থার নির্ভর বিদুৎ চালিত ডিপ স্যালেন্ডার। এছাড়া বাড়ির গরুর ঘাস কাটা থেকে শুরু করে মসল্লা বাটা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার। সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের ভাষ্য, এলাকাভেদে চাহিদার তুলনায় ৫০ ভাগ বিদ্যুৎ কম মিলছে। বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। সরবরাহ না বাড়লে সামনে ভোগান্তি আরও বাড়বে। তবে এলাকাবাসীর দাবি বৃহৎ উপজেলা চাহিদা বাড়াতে কর্তৃপক্ষের গড়িমসির কারণে এলাকার গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। উপজেলায় কর্মরত নাটোর পল্লী বিদ্যুতের ডিজিএম জানান, মেইন লাইন থেকে আমরা পরিমিত বিদ্যু পাচ্ছি না। এতে করে লোড শেডিং বাড়ছে।

এদিকে বিদ্যুৎ সরবাহ একটানা দীর্ঘ সময়ে মিলছে না বলে অভিযোগ করেন উপজেলার বালানগর গ্রােেমরনজরুল ইসলাম,  ওমর আলী, কাজেম আলী সহ অনেকে । একটানা বিদ্যুৎ না থাকায় দিনে ভোগান্তি রাতে ঘুম হচ্ছে না গরমে। দিনে রাতে কম করে ৭ থেকে ৮ বার বিদ্যুৎ আসে আর যায়। আর কোন এক অদৃশ্য কারণে বিশেষ করে প্রতি ওয়াক্ত নাজাজের সময় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। বিদ্যুতের এমন দুর্ভোগ এড়াতে এলাকায় অতিরিক্তি বিদ্যুৎ সরবাহের তার দাবি করেছেন া।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাগামারা জোনাল অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার(ডিজিএম) আসাদুজ্জামান বলেন, চহিদার তুলনায় বিদ্যুৎ অত্যন্ত কম। উপজেলায় ৪০ মেগয়ার্ড বিদ্যুৎ প্রয়োজন সেখানে মিলছে প্রায় ২০ মেগয়ার্ড। ফলে, জাতীয় গ্রীডে চাহিদার কম বিদ্যুৎ পাওয়ায় লোড শেডিং দিতে হচ্ছে। তা ছাড়া অতিরিক্ত চাহিদার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট