নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ কারবারী আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার হয়েছে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালায় থানা পুলিশ।অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর পুলিশ জানায়,বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশেষ মাদকবিরোধী দল রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা (পাঠার মোড়) এলাকার মৃত রতনের ছেলে সোহান (২৩) এবং একই থানার বহরমপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে রোহান আহম্মেদকে (২৫) আটক করে। এ সময় মাসুদের কাছ থেকে ২৮৬ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৭৯০ টাকা, সোহানের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩ হাজার ৫০০ টাকা, রোহানের হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও ১ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় গ্রামের কামাল শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের শ্যামল শেখ (২৮), দাশপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে ফিরোজ আলী (২৬), লক্ষীপুর প্যারামেডিকেল মোড় এলাকার মৃত আ: রবের ছেলে মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুর গ্রামের হেকমত আলীর ছেলে বাবুকে (৪০) আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা, ১.১ গ্রাম হেরোইন, ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়।
এদিকে সকাল ১০ টার দিকে মতিহার থানা পুলিশ নতুন বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার আব্দুস সবুরকে (৪১) আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
