হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। গতকাল শুক্রবার দুপুর ১২টায় হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় এলাকাবাসী প্রশাসককে ঈদগাহ মাঠের উন্নয়ন, জানাযা শেড নির্মাণ, আলোকায়ন ব্যবস্থার উন্নয়ণসহ বিভিন্ন বিষয় তুলে ধরলে তিনি এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এতে স্থানীয় এলাকাবাসী রাসিক প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ¦ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নয়ন সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
