মোহনপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  জাহাঙ্গীর আলম সহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ নতুন হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ জুলাই পরিষদের বিদেহীআত্মার মাগফিরাত ,জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য,এবং জাতির শান্তি সমৃদ্ধি ,দেশের উন্নয়ন ও অগ্রগতি, কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা, প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট