রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মতিহার ধরমপুর লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার নগরভবনে সৌজন্য সাক্ষাৎকালে লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের নিকট মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎকালে লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, সহ.সভাপতি প্রফেসর ড. নজরুর ইসলাম মন্ডল, সহ-সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহা. মনিরুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
