হামলা ও ছিনতাইয়ের শিকার হলেন নাটোরের জাসাস সম্পাদক

নাটোর সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা পৌরসভা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে জাসাস নেতা আকবর আলীর মোটরসাইকেল ও তার কাছে থাকা এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে ভুক্তভুগি আকবর আলী নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট