বড়াইগ্রামে গাছের সাথে এ কেমন শত্রুতা? 

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা শিক্ষকের কলা গাছ কর্তণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নূরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষক নাহিন উল আজাদ জানান,ওহিদুল নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে আমার জমিতে সাময়িক থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে।সোমবার আমার বাগানে গিয়ে দেখি আম গাছের উপর তার সবজির ডাল পড়ে আছে।

সেই ডাল সরিয়ে ফেলার কথা বলায় মঙ্গলবার সকালে আমার বাড়িতে এসে হত্যার হুমকি ধামকি দিয়ে তোমার পুকুরে কলার গাছ কেটে ফেলেছি বলে চলে যায় ওহিদুল।পরে স্থানীয়দের নিয়ে পুকুরে গিয়ে দেখেন ৬০-৭০কলা গাছ সুপারির গাছ কর্তন করা হয়েছে। এই বিষয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ করেছেন নাহিনুল আজাদ। বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুব হোসেন জানান,অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট