বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাজশাহী কলেজ প্রতিনিধি

রাজশাহী কলেজ বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার- এর বিদায় সংবর্ধনা  এবং অধ্যাপক আফসার আলী মেধাবৃত্তি প্রদান কৃতী শিক্ষাথী সংবর্ধনা আয়োজিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী বলেন, আমাদের শিক্ষক হিসেবে মূল্যায়ন তখনই হয় যখন শিক্ষার্থীরা মূল্যায়ন করে। শিক্ষার্থীদের কাছ থেকে শিখা ম্যাডামের বিষয়ে যে কথাগুলো শুনলাম শুনে মনে হলো অরণ্য।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী বলেন, প্রফেসর ড. শিখা সরকারের আমি বিদায় বলব না এটা স্মৃতিচারণ কারণ একজনের শিক্ষকের মৃত্যু নেই তাই তাদেরকে বিদায় দেওয়া যায় না।শিখা ম্যামের সম্পর্কে যত বলব ততই কম হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড.মো হাবিবুর রহমান,

অনুষ্ঠানটির সভাপতি ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসা : তাসলিমা খাতুন  এবং বাংলা বিভাগের প্রাত্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার। এ ছাড়াও এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সহ বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট