বুধপাড়া আলিম মাদ্রাসার ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বুধপাড়া আলিম মাদ্রাসার ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন রাসিক প্রশাসক। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে সম্মাননা স্মারক পাঠ করেন মাদ্রাসার সুপার আব্দুল করিম সিদ্দীকি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বিএনপি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন।
