বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে কর্মশালা
জলবাযু সহনশীলতা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “বরেন্দ্র এলাকা স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (ইঅজওঘউ)” প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (ওডগ) এর আয়োজনে রাজশাহীর স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে এই সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন(সচিব পদমর্যাদা)। কর্মশালা সভাপতিত্ব করেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, সর্বপ্রথমে আমি স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, সাহসী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে, আমি স্মরণ করছি তাঁর বিশিষ্ট স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, প্রয়াত বেগম খালেদা জিয়াকে। আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে বিএমডিএ‘র চেয়ারম্যানের দায়িত্বে সম্মানিত করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল মাসুদ উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) ওডগ, জনাব শিঙ্গো কিমুরা প্রিন্সিপাল ন্যাচারাল রিসোর্সেস আন্ড এগ্রিকালচারাল ইকোনমিস্ট, এডিবি, ড. চৌধূরী সারোয়ার জাহান ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য রাবি, ড. তাকাশি ইয়ামানো প্রিন্সিপাল ইকোনমিস্ট এডিবি, ড. মোঃ নেয়ামুল বারি, প্রফেসার, সিভিল ইঞ্জিনিয়ার রুয়েট, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম।
কর্মশালায় শুরুতে ফোকাল পার্সন স্বাগত বক্তব্য রাখেন মোঃ হারুন-অর-রশিদ নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ সদর দপ্তর এবং বারিন্দ প্রকল্পের ফোকাল পার্সন বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার বিষয়। আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির। প্রেস বিজ্ঞপ্তি
