স্বৈরাচারী দলকে আর এদেশের মানুষ চায়না: সুইট

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, হত্যা, গুম, খুন ও নৈরাজ্যের বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কাদিরগঞ্জ কড়াইতলা মোড় থেকে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা পতিত আওয়ামীলীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ(আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের সেদিন আর নাই। এখন কোন ধর্ষক, লুণ্ঠনকারী ও খুনীকে আর কেউ রাজপথে দেখতে চায়না। পতিত সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলো। তারা গণতন্ত্রকে  ধ্বংস করে গেছে। বিচার বহির্ভূত খুন ও গুম করেছে। ওই স্বৈরাচারী দলকে আর এদেশের মানুষ চায়না। যে কাজ রাজশাহীর জনগণ চায়না। সে কাজটি রাজশাহী মহানগর বিএনপিও চায়না। তিনি আরো বলেন, জনগণ ও বিএনপি আর কোন সন্ত্রাসীকে দেখতে চায়না। যদি ঐ আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা যায়, তাহলে তাদেরকে পাকরাও করে আইনের নিকট সদর্প করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম রআহ্বায়ক আনারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা রিপন,  রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্চয়, যুগ্ম আহবায়ক শিপলু।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট