যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বর্জন করে সভাকক্ষ ছাড়লো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কঠোর হুমকির জেরে সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা বর্জন করে সভাকক্ষ ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। গালিবাফ বলেন, ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অনিচ্ছুক ছিল এবং কেবল কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছিল। তবে আলোচনার মাঝপথে ট্রাম্পের নতুন হুমকির খবর পাওয়ার পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে।

তার ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট শুধু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আলোচক দলকেই নয়, প্রয়োজনে ইরানের মূল ভূখণ্ডে নতুন সামরিক হামলারও হুমকি দিয়েছেন। এর পরপরই মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তেহরান। গালিবাফ বলেন, তিনি ভ্যান্সকে স্মরণ করিয়ে দেন যে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী কোনো পক্ষই অপর পক্ষকে হুমকি দিতে বা সামরিক শক্তি প্রয়োগের ভয় দেখাতে পারবে না। তার মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই চুক্তির মৌলিক শর্তের সরাসরি লঙ্ঘন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট