পুঠিয়ায় ১শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

পুঠিয়া উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। আটক যুবকের নাম মোহন ইসলাম (২০)। তার বাড়ি পুঠিয়ায়। গত সোমবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব জানায়, গত সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল পুঠিয়া থানার ৩ নম্বর বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের ট্যাংকির ডান পাশের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপার ব্যাগ বের করে দেন। ব্যাগটি তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, আটকমোহন ইসলাম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার মোহন ইসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট