ক্রীড়া সংস্থার সুইমিংপুলে বৃক্ষরোপণ কর্মসুচি

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বধীন ও ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপির দিক নির্দেশনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের অংশ হিসেবে  সারাদেশের ন্যায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে বিভিন্ন প্রজাতীর  ফুল,,ফলজ,বনজ ও ঔষধি গাজ রোপন করা হয়েছে। বৃক্ষরোপন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক ও সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু।

সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক বলেন প্রত্যেকে  অন্তত একটি করেও গাছ লাগান এবং  তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সকলে মিলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও সুইমিংপুলকে  আরো সবুজ পরিছন্ন ও পরিবেশবান্ধব ও স্বাস্থকর হিসেবে  গড়ে তুলি। শুধু বৃক্ষরোপন নই  গাছগুলোর যথাযথ পরিচর্যাও  নিশ্চিত করি। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট