নওগাঁ জেলা ছাত্র দলের বৃক্ষ রোপণ কর্মসূচী
মান্দা প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁ জেলা ছাত্র দলের বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ কেডি মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্র দলের আয়োজনে এ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ জেলা ছাত্র দলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা’ র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে -ই আলম মিঠু, শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্র দলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ন-আহবায়ক শাহজাহান বাদশা সহ জেলা বিএনপি ও জেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নওগাঁ সদর উপজেলার সকল ইউনিয়ন, কলেজ এবং পৌরসভায় ১শত করে প্রায় ১৫শত গাছের চারা বিতরণ এবং কেডি মোড়ে বৃক্ষ রোপণ করা হয়।
