পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

রাজশাহীর পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারিদের বিরুদ্ধে হয়রানী, মারপিট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি ব্যবসায়ী মাহফুজ আলম মাফি। রাজশাহীর বহরমপুর নিজ চেম্বারে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন প্যাথলজিক্যাল পরীক্ষার ডিসকাউন্ট নিয়ে প্রতিবাদ করায় সম্পুর্ন ষড়যন্ত্রমূলকভাবে পপুলার ডায়াগনস্ট্রিক সেন্টার কর্তৃপক্ষের মদদে গার্ড এবং বহিরাগত ব্যক্তিরা তাকে মারপিট  করে এবং পুলিশে দেয়।

তিনি আরো উল্লেখ করেন গত মঙ্গলবার (৩ মে)  দিবাগত রাতে তার স্ত্রীকে চিকিৎসা করার জন্য রাজশাহীর পপুলার ডায়াগনস্ট্রিক সেন্টারে যান। চিকিৎসার স্বার্থে ডাক্তার তার স্ত্রীর বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরিক্ষা দেন। পরীক্ষা করার সময় সঠিক ডিসকাউন্ট প্রদানের জন্য তিনি অনুরোধ করেন। কিন্তু কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে ২০% দেয়ার কথা বলেন। কিন্তু তিনি ৪০ % চাইলে সে সময়ে কর্তৃপক্ষের সাথে তার তর্কবিতর্ক হয়। এরই এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হুকুম দিয়ে বহিরাগত ব্যক্তিদের দিয়ে হয়রানী ও মারপিট করে।  এ নিয়ে পপুলার কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোন প্রকার লিখিত অভিযোগ করার মত সত্যতা না পাওয়ায় কর্তৃপক্ষ কোন প্রকার অভিযোগ না করে পুলিশ রাতেই আমার পরিবারের লোকজনের নিকট আমাকে হস্তান্তর করেন। এ সময়ে তিনি আরো বলেন, তিনি একজন সাধারণ ব্যবসায়ী এবং সাধারণভাবে জীবন যাপন করেন। তিনি কখনো কোন ডায়গনস্টিক সেন্টারে বা অন্যকোন স্থানে কোন প্রকারের চাঁদাবাজী করতে যাননি। বিভিন্ন সময়ে তার নিজস্ব রোগি নিয়ে সেখানে ডাক্তারের নিকট চিকিৎসা করতে যান মাত্র। এ সময়ে তার মামাতো ভাই উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট