রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশদের মাঝে চেক বিতরণ

রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে ৫ জনকে আনুতোষিকের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে এ নগরীর উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনে দীর্ঘদিনের জমে থাকা কাদামাটি অপসারণ কাজ শুরু করি। নগরবাসীসহ রাসিকের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ,  পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাওডার প্রদান কার্যক্রম প্রশংসিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমকে ডিজিটাইলেজশন করতে পাইলট প্রকল্প আকারে আগামীতে হোল্ডিং নেমপ্লেটে কিউআর কোড বসানো হবে। নগরীর বিভিন্ন সার্ভিস কেবলসমূহ আন্ডারগ্রাউন্ড করার পরিকল্পনা রয়েছে।  রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাকিল ও রাসিক কর্মচারী মরহুম আজাহার আলীর সন্তান মীর আলম ডন। এ সময় রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীগণের পরিবারের সদস্যদের খোজখবর নেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট