নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর পবা, দামকুড়া, রাজপাড়া ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত সোমবার পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে। এসময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, নগরীর মতিহার থানার ললিতাহার গ্রামের সাদেক আলীর ছেলে মিঠুন (৩২), দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে সঞ্জু বিশ্বাস (২৩), একই থানা এলাকার ইষ্টিফান বিশ্বাসের ছেলে পূর্ন ফিলিপ বিশ্বাস (১৯), রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে শাওন (৩০) ও মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া গ্রামের আ: আজিজের ছেলে মিন্টু হোসেন (৩৮)। নগর পুলিশ জানায়, গত সোমবার রাজশাহীনগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত পৌনে ৯ টার দিকে পবা থানার সারাংপুর এলাকা থেকে মিঠুনকে, রাত সাড়ে ১২ টার দিকে দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন এলাকা হতে সঞ্জু ও ফিলিপকে, সকাল সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা থেকে শাওনকে এবং রাত সোয়া ৮ টার দিকে মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়। আটক মিঠুন, সঞ্জু ও ফিলিপের কাছ থেকে ১ কেজি ২০ গ্রাম গাঁজা এবং শাওন ও মিন্টুর কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট