বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় লাজেলা (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,লাজেলার পাশ্ববর্তী গড়মাটি ঘাট এলাকায় বিয়ে হয়েছিলো ১৫বছর সংসারে স্বামী ভরনপোষণ না দেওয়ায় ছোট্ট দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি থাকতো লাজেলা।সংসার চালাতে লাজেলা ভেন্ডি তোলার কাজ করে।প্রতিদিনের ন্যায় মঙ্গলবার  সকালেও কাজের উদ্দেশ্যে বের হয়ে গড়মাটি বনপাড়া-পাবনা মহাসড়কে উঠতেই একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।এসময় ঘটনাস্থলে লাজেলার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,এমন ঘটনা ঘটেছে তার জানা নাই।বক্তব্য চাইলে বলেন বাদ দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট