নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতর নাম আনজু (২৭)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামের মৃত হযরতের ছেলে। নগর পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনজুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ১ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট