মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
ওল্ড ইজ গোল্ড ও লাভলু কনস্ট্রাকশন আয়োজনে ডা: এ. বি. এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার ৩০ মে সকালে খেলাটি মিরোইল কলোনী রেল মাঠে প্রথম শ্রেণীর ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবক এ বি এম ময়নুল রহমান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালযয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা,জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারীদলের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন ।
