ফেঁসে যাচ্ছেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে ফিফার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি পাঠিয়ে ফিফার কাছে ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনদের উপহার, অর্থ কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধা প্রদান সংক্রান্ত সব যোগাযোগ ও নথির ব্যাপারে জানতে চেয়েছেন। পাশাপাশি গত বছর ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিফার কেনা কার্যালয়ের ভিজিটর লগও চাওয়া হয়েছে। কমিটি ইনফান্তিনোকে একটি ট্রান্সক্রাইবড সাক্ষাৎকারে বসারও অনুরোধ জানিয়েছে।

নথিপত্র জমা ও সাক্ষাৎকারের জন্য আগামী ৯ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। তবে নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রিপাবলিকানদের সমর্থন ছাড়া ইনফান্তিনোকে হাজির হতে বাধ্য করার ক্ষমতা রাসকিনের নেই।চলতি বছরের বিশ্বকাপ ঘিরে ট্রাম্প-ইনফান্তিনো সম্পর্ক আগে থেকেই আলোচনায় ছিল। গত ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে নতুন করে তৈরি করা ‘ফিফা শান্তি পুরস্কার’ দেয়া হয় কেনেডি সেন্টারে। গত জুলাইয়ে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে কার্যালয় খোলে ফিফা। টুর্নামেন্ট চলাকালেও দুজনের ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা হয়। যুক্তরাষ্ট্র-বেলজিয়াম শেষ ষোলোর ম্যাচের আগে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি পুনর্বিবেচনার জন্য ইনফান্তিনোকে একাধিকবার ফোন করেন ট্রাম্প। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা তুলে নেয়, যা নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দল ও ফুটবল সংস্থার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং পুরো টুর্নামেন্টে রাজনৈতিক ছায়া ফেলে। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট