জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দ্বিতীয় দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজশাহীর তিনটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো মোহনপুর, দুর্গাপুর  ও বাগমারা। বুধবার   দুপুরে মোহনপুর  উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য পুঠিয়া ও বাগমারায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী  জেলা পরিষদের  প্রশাসক  মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

আরো উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি মুন,জেলার  যুবদলের যুগ্ন আহ্বায়ক  অরণ্য কুসুম, যুবদল নেতা হিমু। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আযহার আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও ঈদের হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।” আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী  গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট