রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শনিবার নগর ভবনে মিনি কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎ  ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) মহানগর আহবায়ক এ্যাড. মোঃ রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, পবা জাসাস সভাপতি আলহাজ¦ একরাম হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলী, জেলা জাসাসের সদস্য অধ্যক্ষ আফজাল হোসেন, সদস্য অধ্যাপক হেলাল হোসেন, পবা জাসাসের সহ-সভাপতি অধ্যাপক আতাউর রহমান, সহ-সভাপতি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক আক্কাশ আলী, সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সাবেক কাউন্সিলর নাসিরা খানম, সদস্য মোখলেসুর রহমান, সদস্য হাসিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট