নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর রাজপাড়া থানা, শিরোইল পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া থানা, কাশিয়াডাঙ্গা থানা, কেশবপুর পুলিশ ফাঁড়ি, এবং কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আটককৃতরা হলো, গোদাগাড়ী থানার কামারপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে জাহিদ হাসান জনি (২২), রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় গ্রামের রিপনের ছেলে হৃদয় (১৯), একই থানার পাঠানপাড়া গ্রামের মৃত নিমরোজ আলীর ছেলে সাব্বির হোসেন ওরফে রাসেল (৩৭), কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামের মৃত পাঞ্জাব ওরফে পানুর ছেলে সুরমান আলী (৩০) ও দামকুড়া থানার হরিপুর বনপাড়া গ্রামের মৃত আক্তার আলীর ছেলে সাজমুল হক সাজু (৩২), বোয়ালিয়া থানার সুজানগর (শিল্পিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আজিমুদ্দিন (৫৫) এবং কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামের জয়দুল ইসলামের ছেলে সম্রাট (২২)।

নগর পুলিশ জানায়, সোমবার আরএমপির বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চলাকালে রাত ২ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে জনিকে, রাত পৌনে ১ টার দিকে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকা থেকে হৃদয়কে, রাত সোয়া ১১ টার দিকে একই থানার পাঠানপাড়া এলাকা থেকে রাসেলকে, বিকেল ৪ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা মোড় এলাকা থেকে সুরমান ও সাজুকে, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে একই থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে আজিমুদ্দিনকে এবং কাটাখালী থানার নওদাপাড়ার পশ্চিমপাড়া এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট