নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ক একটি ওরিয়েন্টেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহীর উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। তিনি বলেন, “২০০৯ সালে অনেক শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে তথ্য অধিকার আইন পাস করা হয়। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান একই বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করত, কিন্তু এই আইন বাস্তবায়নের ফলে সেই বিভ্রান্তি অনেকাংশে দূর হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এসময় আরও বক্তব্য রাখেন সনাক রাজশাহীর সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি) এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট