বাগমারায় অবৈধভাবে সার বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার, বাগমারা:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় নিবন্ধনবিহীন ভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে একজনের জরিমানা করা হয়েছে। অভিযুক্ত বিশুপাড়া মহল্লার আব্দুল জলিলের ছেলে সামসুল ইসলাম। গত মঙ্গলবার রাতে তার নামে কোন ডিলার শিপ না থাকাকালীন তিনি অবৈধ ভাবে সার মজুত ও সার বিক্রি করেন। অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগে তাহেরপুর বাজার এলাকায় রাতে অভিযান চালিয়ে সার আটক ও ভ্রাম্যমাণ আদালতে নিবন্ধনবিহীনভাবে সার বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮(২) ধারা মোতাবেক হাতে নাতে ধরায় সাইফুল ইসলামের ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট