নগরীতে জামে মসজিদ ও মাদ্রাসার কাজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ধর্মীয় শিক্ষা ও ইবাদতের পরিবেশ বৃদ্ধিকল্পে খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও এডভোকেট এরশাদ আলী ইশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। আরো উপস্থিত ছিলেন নগর বিএনপর সহ-সভাপতি ওয়ালিউল হক রানা। মন্ত্রী তার বক্তব্যে ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে এই মহতী উদ্যোগের সফলতা কামনা করেন এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জনাব হাফিজুল হক হাপি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, পুননির্মাণ কাজ শেষ হলে এই এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি দৃষ্টিনন্দন মসজিদ ও মাদ্রাসার কমপ্লেক্স দাঁড়িয়ে যাবে।
