নগরীতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ
স্টাফ রিপোর্টার
বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ ২৫ বছর বিনামূল্যে বৃক্ষরোপণ ও বিতরণ করে আসছেন রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার। গতকাল রোববার নগরীর ২ নং ওয়ার্ড নগরপাড়া পার্কে কৃষ্ণচূড়া, কদম, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতীর গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ করেন রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল হাসান হিমেল, সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু ও সমাজসেবক ইমরান হোসেন লিখন প্রমুখ।
