জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু
জয়পুরহাট প্রতিনিধি
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে- শহরের জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে জেলা প্রশাসকের পক্ষে টিসিবি’র এ ভ্রাম্যমান ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন- জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উর রহমান। সোমবার উদ্বোধনী দিনে জয়পুরহাট পৌর শহরের ৪০০জনের মাঝে জনপ্রতি সর্বোচ্চ ২লিটার করে ভোজ্যতেল (সয়াবিন) প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১কেজি ৮০ টাকা ও মসুর ডাল ২কেজি প্রতিকেজি ৭০টাকা দরে বিক্রি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে,আগামী ২১মে পর্যন্ত জয়পুরহাটের পাঁচ উপজেলায় ৩৭ জন ডিলারের মাধ্যমে ট্রাকে করে ১০দিন সাশ্রয়ী মূল্যের এ সব টিসিবি পণ্য বিক্রি করা হবে। উল্লেখ্য, প্রতিদিন একজন ডিলারের (প্রতিটি) ট্রাক থেকে ৪০০জন ভোক্তা সরকার নির্ধারিত দরে এ ভোজ্যতেল (সয়াবিন), চিনি ও মসুর ডাল কিনতে পারবেন।
