জামায়াতের মতো ত্যাগ স্বীকার করেনি কোনো দল: চাঁপাইনবাবগঞ্জে এটিএম আজহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল গত ১৬ বছরে ত্যাগ স্বীকার করেনি। জামায়াতের ১১ জন কেন্দ্রীয় নেতাকে জেলখানায় ফাঁসি ও কারাগারে আটকে রেখে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে নিহত ৮ শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ এবং মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে আটজন শহীদ হলেও এখনো কোনো বিচার হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। মতবিনিময় সভায় ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ এবং মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে শহীদ ৮ জন জনের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে কোরআন দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট