নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১
স্টাফ রিপোর্টার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
