তানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এক কিশোরী। ওই কিশোরীর  নাম অনু (১৬। সে তানোর পৌর সদরের হিন্দুপাড়া গ্রামের উজ্বলের পালিত কন্যা। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এ সময় পরিবারের লোকজনের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ  রাজশাহীর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। তবে কি কারনে সেই কিশোরী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সব জানা যাবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট