রহনপুর পৌরসভার বাজেট পেশ

রহনপুর পৌরসভার বাজেট পেশ

গোমস্তাপুর সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রহনপুর পৌরসভা  সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি এ বাজেট ঘোষণা করেন। আয়-ব্যয়ের ভিত্তিতে প্রণীত এই বাজেটকে ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। এতে উদ্বৃত্ত ধরা হয়েছে  ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা। বাজেট অনুযায়ী, মোট রাজস্ব আয়  ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা এবং উন্নয়ন আয় ২৭ কোটি ১৬ লাখ  টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ধরা  হয়েছে ৮  কোটি ৬ লাখ ৭৫ হাজার  টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে  ২৭ কোটি ১৬ লাখ  টাকা। বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল ৩ কোটি টাকা  সংযোজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারওয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ।

পৌর কর্তৃপক্ষ জানায়, নাগরিক সেবা উন্নয়ন, স্বাস্থ্যসেবা জোরদার এবং রাজস্ব আহরণ বৃদ্ধি এই তিনটি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট