নগরীতে তানযীমুল উম্মাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নতুন প্রভাত ডেস্ক গত মঙ্গলবার তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসা, রাজশাহীর উদ্যোগে তানযীমুল উম্মাহ বিজ্ঞান মেলা ২০২৬ আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এফ. এম. লুৎফর রহমান এবং মতিহার থানার শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া, কাশফুল কোরআন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা হাসান মামুন, আকিব রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বি এম আকিবুর রহমান। তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার ছাত্রদের তৈরি নিজস্ব বিজ্ঞান প্রজেক্টগুলো প্রদর্শিত হয় এবং রোবোসকার চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ এ এফ. এম. লুৎফর রহমান ও তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো: মাসউদুর রহমান।
