রাজশাহীসহ বিভিন্নস্থানে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার

রাজশাহীসহ বিভিন্ন জেলা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধনের পর জেলা উপজেলায় এ কর্মসূচি উদ্বোধন করেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল নয়’টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমান এম.পি’র সঙ্গে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ঈমাম, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রী’র আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যে উক্ত কার্যক্রম আরম্ভ করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস, ভবানীগঞ্জ পেওর ষবার ইঞ্জিনিয়ার লিটন মিঞা প্রমুখ।

গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গু সহ অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধ নিরসনে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল  শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, গোমস্তাপুর এর আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌর প্রশাসক জিল্লুর রহমান। এছাড়াও সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ সহ সরকারি কর্মকর্তা, বিএনসিসি ও স্কাউট দলের সদস্যবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট