গোদাগাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জে পানিতে ডুবে হাফসা খাতুন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায় হাফসা। পরে স্বজনেরা শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শিশুটির বাবার নাম সুমন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
