রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

স্টাফ রিপোর্টার

সাহসিকতা, পেশাদারিত্ব, সৃজনশীলতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদকে ভূষিত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রানালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়েছে। এ মর্যাদাপূর্ণ অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার, ফোর্স ও সিভিল স্টাফদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে জানানো হয়েছে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। এ সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্ব ও মর্যাদার বিষয়। ইউনিট প্রধান হিসেবে এরকম একটি অর্জন নিঃসন্দেহে জননিরাপত্তা ও জনসেবায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্রযাত্রা আরও বেগবান হবে এ প্রত্যাশা সকলের।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট