বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা

নতুন প্রভাত ডেস্ক
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক (আমন্ত্রিত সদস্য) শামীম আহসান পারভেজ, ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক (আমন্ত্রিত সদস্য) আব্দুস সালাম, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। সভার সঞ্চালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট