বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
নতুন প্রভাত ডেস্ক
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৫তম অর্থ কমিটির সভা গত বুধবার সিন্ডিকেট রুমে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ২৫তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাউয়েটের ১ম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন, ২০২৫-২৬ অর্থ বছরের বহিস্থঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার, কর্ণেল মোহাম্মদ সায়েদুর রহমান (অবঃ), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্ণেল এডমিন, কর্ণেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, পিজিবিএম, পিএসসি, বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি
