তানোরে কৃষকের মাঝে সার বীজ বিতরণ
| |

তানোরে কৃষকের মাঝে সার বীজ বিতরণ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় কৃষি পূর্নবাসন সহায়তার খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৭ হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে  সার ও বীজ বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলের দিকে উপজেলা পরিষদ  চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  প্রণোদনার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

তিনি বলেন,  বৈশ্বিক সংকটের মধ্যেও প্রান্তিক কৃষকদের চাষাবাদ বৃদ্ধির জন্য বর্তমান সরকার বিনা মূল্যে আপনাদের প্রণোদনা দিচ্ছে। প্রণোদনার সার ও বীজ বিক্রি করা যাবে না। এউপজেলা কৃষি প্রধান এলাকা। অনেক কৃষক, চাহিদাও অনেক। কিন্তু বরাদ্দ অনুযায়ী কৃষকদের মাঝে দেয়া হচ্ছে। সার ও বীজ নিয়ে চাষাবাদের কাজে লাগাতে হবে। কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবারে ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি করে এমওপি ও ৫ কেজি করে বীজ দেয়া হবে। আজকে সরনজাই ও তালন্দ ইউনিয়ন এলাকার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে বাকি পাঁচ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • |

    বাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে রাতে অভিযান

    রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটা ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে এবার রাতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন দুইটি পৃথক অভিযানে নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এবং গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • রাজশাহীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    স্টাফ রিপোর্টাররাজশাহীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল বুধবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • | |

    বাঘার সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন

    বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয়েছে ওই পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার  বিকেরে মৃঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান। জানা গেছে,এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    রামেকে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটির নাম পরিচয় জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত যেকোনো সময় শিশুটির মৃত্যু হয়। এছাড়া নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • রাজশাহীতে স্বামীকে পিটিয়ে জখম করে স্ত্রীকে ধর্ষণ

    রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি ট্রেন ও স্টেশনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।সংবাদ পরিবেশন ঘটনার সময় তাদের পপকর্ণ বিক্রির টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগ

    মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামে কবরস্হানের জমি দখলের অভিযোগ উঠেছে। এই বিষয়ে বাকশৈল গ্রামের মৃতঃ আয়ূব আলীর ছেলে আতাউর রহমান গত ২৮শে এপ্রিল ২০২৬ তারিখে বাদী হয়ে একই গ্রামের মৃতঃ গনি মৃধার ছেলে সিরাজ মৃধার বিরুদ্ধে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নিম্ন তপশিল ভুক্ত…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন