|

জয়পুরহাটে কিউট নারী হ্যান্ডবল লীগ শুরু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে  সোমবার থেকে জেলা স্টেডিয়ামে ‘কিউট নারী হ্যান্ডবল লীগ-২০২৬’ শুরু হয়েছে।  বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে- এক রেলি বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে – নারী হ্যান্ডবল লীগের উদ্বোধন করেন- প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব হোসেন টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবুসহ অন্যান্যরা। উদ্বোধনী খেলায়- জয়পুরহাট  বালিকা উচ্চ বিদ্যালয় দল হ্যান্ডবল দলকে ৬-১ গোলে পরাজিত করেছে কেটি স্পোর্টিং ক্লাব হ্যান্ডবল দল।

দ্বিতীয় খেলায়- জয়পুরহাট কাবাডি একাডেমী নারী হ্যান্ডবল দল ৮-০গোলে পাথুরিয়া উচ্চ বিদ্যালয় নারী কাবাডি হ্যান্ডবল দল পরাজিত করেছে। তৃতীয় খেলায়- জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় নারী হ্যান্ডবল দল ও উত্তর জয়পুর উচ্চ বিদ্যালয় নারী হ্যান্ডবল দলের খেলা১-১ গোলে ড্র হয়েছে। উল্লেখ্য, এবারের এ কিউট নারী হ্যান্ডবল লীগে ৪টি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৯এপ্রিল বুধবার বিকেলে এ নারী হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

    রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বড়বনগ্রাম রায়পাড়া বালুরমাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্ট ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন, শাহ্ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • স্পিনের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতে আগ্রহী রফিক

    নতুন দায়িত্বে জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরও মোহাম্মদ রফিক প্রয়োজন হলে ক্রিকেটারদের ব্যাটিং, ফিল্ডিং ও হাই ক্যাচের দিকে নজর দেবেন। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে খেলোয়াড়ি জীবন থেকেই বন্ধুত্ব থাকার কারণে রফিক আশা করছেন, কোচিংয়ের সময় তাদের সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রফিক জানিয়েছেন, তিনি শুধুমাত্র বোলিং দেখবেন…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

    জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় যে পরিবর্তন করা হবে, সেটি গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবালই জানিয়েছিলেন। তবে সুনির্দিষ্ট সময় তখন জানানো হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর দুইটায়। এর আগে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    মহাদেবপুরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

    মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ এর…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন