৩৪ ম্যাচ অপরাজিত মরক্কো যেভাবে বিশ্বকাপের দাবিদার

মরক্কো আবারও বিশ্বকাপে রূপকথার যাত্রা অব্যহত রেখেছে— যদিও কানাডার বিপক্ষে তাদের সর্বশেষ জয়টা সৌন্দর্যের চেয়ে শক্তির প্রদর্শনীই ছিল বেশি। হিউস্টনে শনিবার বিশ্বকাপের সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। ম্যাচে তারা মাত্র পাঁচবার গোলের চেষ্টা করেছে—বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে জয়ী দলের মধ্যে যা সবচেয়ে কম। প্রথমার্ধে তারা ইতিহাস গড়ে আরও একটি—গোলের উদ্দেশে শটের (১) চেয়ে বেশি হলুদ কার্ড! তবুও মরক্কো জিতেছে। যেমনটা বলা হয়, বড় দল জানে কীভাবে “কুৎসিত ফুটবল” খেলেও জয় তুলে নিতে হয়। এখন মরক্কোকে শুধু বড় দল নয়, শিরোপার প্রকৃত দাবিদার হিসেবেও দেখা হচ্ছে।

মরক্কো কেবল এই বিশ্বকাপেই অপরাজিত নয়, বরং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে হারেনি আফ্রিকার চ্যাম্পিয়নরা। এই রেকর্ডে যদিও ২০২৬ আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালের বিতর্কিত ফলাফলও রয়েছে (সেনেগালের বিপক্ষে জয়, যা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে)। তবুও তাদের এই ধারাবাহিকতা বিস্ময়কর। তাদের সবশেষ হার ছিল গত বছরের অগাস্টে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপে, কেনিয়ার বিপক্ষে ১-০ গোলে।

কানাডার বিপক্ষে মরক্কো প্রথম ২০ মিনিট কোনো আক্রমণই শানাতে পারেনি। প্রথম ১৫ মিনিটে কানাডার দুটি সুযোগ আসে, কিন্তু জোনাথন ডেভিড ও তানি ওলুওয়াসেইয়ের শট রুখে দেন গোলরক্ষক বোনো। মরক্কো টানা দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ার্টার ঘন্টায় প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করতে পারেনি। তবে একবার ছন্দে আসার পর তারা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। কানাডা কোচ জেসি মার্শ বলেন, “তারা কিছুটা চাপে ছিল, কিন্তু ভাঙেনি।” সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট