নওগাঁয় ৫ হাজার কৃষককে প্রনোদনা
নওগাঁ প্রতিনিধি:
ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থ বছরে প্রনোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রনোদনার উদ্বোধন করেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এ সময় নওগাঁ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, সদর উপজেলার ৫ হাজার কৃষকদের মাঝে উন্নত জাতের ১কেজি সরিষা বীজ ও ২০ কেজি রাসায়নিক সার(ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পুরনে প্রনোদনা দিয়ে কৃষকদের উদ্বৃদ্ধ করা হচ্ছে।
