ইয়ামালের চোটের দিনে জয় পেল বার্সা

লা লিগায় লামিন ইয়ামালের গোলে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি ১৮ বছর বয়সী সেনসেশন করেন লামিন ইয়ামাল। গোল করার পরপরই অবশ্য চোট নিয়ে মাঠ ছাড়েন এই তরুণ তারকা। এই চোটের কারণে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের (২০২৫-২৬) বাকি ম্যাচগুলো মিস করতে পারেন লামিন।

ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপার সুবাস পাচ্ছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লামিন ইয়ামাল। তবে গোলের আনন্দ ম্লান হয়ে যায় তার হ্যামস্ট্রিং চোটে। এল ক্লাসিকোর আগে ইয়ামালের এই চোট বার্সা শিবিরে দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই দুঃসংবাদ উদ্বেগ ছড়িয়েছে স্পেন কোচের মনেও।

এক গোলের কষ্টার্জিত জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল কাতালানরা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। লিগে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ৯ পয়েন্টের এই ব্যবধান ধরে রাখতে পারলে বার্সেলোনার লিগ জয় প্রায় নিশ্চিত। লিগের শিরোপা নিশ্চিত করতে বার্সেলোনাকে এখন তাদের মূল তারকাকে ছাড়াই লড়তে হবে পরবর্তী ম্যাচগুলোতে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • |

    ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

    রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বড়বনগ্রাম রায়পাড়া বালুরমাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্ট ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন, শাহ্ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • কবে দেশে ফিরছেন সাকিব?

    দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ মুহূর্তে তার মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশে ফিরে আইনি জটিলতার সমাধান করা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন নির্বাসনে থাকা এই অল-রাউন্ডার। ক্রিকেট, রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    বড় হারের ম্যাচে প্রাপ্তি স্বর্ণার ফিফটি

    শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ নারী দল। এবার টি-টুয়েন্টি সিরিজ শুরুই হলো হার দিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৪ উইকেটে করে ১৬১ রান। রান তাড়ায় বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ১৩৬ রান করেছে ৭ উইকেট…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • কোহলিকে ছাড়িয়ে 'প্লুটো' থেকে 'বুধ' হওয়ার অপেক্ষায় বেনেট

    ছোট দলের বড় তারকা এখনো হয়ে ওঠেননি। তবে সে পথেই আছেন বলা যায়। আর সমস্যাটাও ঠিক এখানেই। ছোট দলের বড় তারকা হয়ে গেলে সংবাদ সম্মেলনে তো সবাই তাঁকে চিনতেনই। ব্রায়ান বেনেটের কপাল খারাপ। চিদাম্বরম স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাঁকে চিনতে পারলেন না। বেনেটকে সেই সাংবাদিকের প্রশ্ন, ‘বেনেটের সেঞ্চুরির সুযোগ ছিল। আপনাদের ব্যাটাররা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

    জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় যে পরিবর্তন করা হবে, সেটি গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবালই জানিয়েছিলেন। তবে সুনির্দিষ্ট সময় তখন জানানো হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর দুইটায়। এর আগে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন