বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন কর্মসূচী
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে “সশস্ত্র বাহিনী দিবস-২০২৬” উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তাগণ।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিশেষ বাণী সকলের অবগতির জন্য প্রচার, দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও একাত্মতা কামনা করে বাউয়েট কেন্দ্রীয় মসজিদে ফজর নামাজ শেষে বিশেষ দোয়া, সকল আবাসিক হল ও ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেসে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
