মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকারের স্বিরণ সভা
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আখতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আখতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশন আয়োজিত স্বরণ সভায় সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকীর কনিষ্ঠ পুত্র ও আখতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মন্ডল, উপজেলা বিএনপির সদস্য ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাসান মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম, আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান লোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল ইসলাম, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিবলী নোমানি চৌধুরী প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইফতেখারুল আলম ইপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মরহুম আখতার হামিদ সিদ্দিকীর একমাত্র মেয়ে ব্যারিষ্টার ফারিয়া সিদ্দিকী, ছোট বোন সাবেক রাষ্ট্রদূত রেজিনা সুলতানা এবং ছোট পুত্রবধু নাহিদ বিনতে মুরাদসহ মহাদেবপুর ও বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
