রাজশাহীর মৌসুম এখন এক ভ্রমণ-গন্তব্য

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি কুয়াশায় মোড়া রাজশাহীর আমবাগানে শিশিরভেজা পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য গাছের ডালে দুলছে পাকা আম, আর তার নিচে দাঁড়িয়ে একদল তরুণতরুণী কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা শুধু চোখ ভরে দেখছেন এই অপরূপ দৃশ্য এরা কেউ স্থানীয় নন ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে ছুটে এসেছেন শুধু একটাই টানে, আম রাজশাহী মানেই আম, কথা নতুন নয় কিন্তু গত কয়েক বছরে এই পরিচয়ে যুক্ত হয়েছে নতুন এক মাত্রা আমের মৌসুম এখন আর শুধু চাষি আর ব্যবসায়ীর ব্যস্ততা নয় এটি হয়ে উঠেছে এক জীবন্ত উৎসব, এক ভ্রমণগন্তব্য যাকে অনেকেই বলছেনম্যাঙ্গো ট্যুরিজম আর এই উৎসবের প্রাণকেন্দ্র বানেশ্বরের আমের হাট রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত এই হাট দেশের অন্যতম বৃহৎ প্রাচীন আমের বাজার যার ইতিহাস বহু দশকের পুরোনো  প্রতিদিন ভোর হওয়ার আগেই এখানে জেগে ওঠে এক জীবন্ত জগৎ মৌসুমের সময় হাটে ঢুকলে চোখে পড়ে অবিশ্বাস্য ব্যস্ততা, ভ্যান, ট্রাক আর ভটভটিতে বোঝাই হয়ে আসছে ঝুড়ি ঝুড়ি আম ওজনের পাল্লা দুলছে অবিরাম, হাঁকডাকে মুখর গোটা এলাকা কোথাও চলছে তুমুল দরদাম, কোথাও কাঁধে বোঝা নিয়ে ছুটছেন শ্রমিকেরা, কোথাও আবার প্যাকেট হয়ে আম উঠছে দূরের জেলার উদ্দেশে এই একটি হাটকে ঘিরেই প্রতি মৌসুমে কোটি কোটি টাকার লেনদেন, আর হাজারো পরিবারের জীবিকা বানেশ্বরের ঐতিহ্যবাহী এই হাট, সারি সারি আমবাগান, গাছ থেকে সরাসরি আম পাড়ার অভিজ্ঞতা, এসবই এখন পর্যটকদের কাছে বড় আকর্ষণ কেউ আসেন পরিবার নিয়ে একদিনের জন্য, কেউ থাকেন কয়েক দিন বাগানের মালিকেরাও এখন অতিথিদের স্বাগত জানাতে শিখছেন, কেউ কেউ গড়ে তুলেছেন ছোট ছোট থাকার ব্যবস্থা, বাগানে বসে আম খাওয়ার আয়োজন

আর এই পুরো অভিজ্ঞতাটা শুধু রাজশাহীতেই থেমে থাকছে না একজন তরুণী বাগানে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন, কয়েক সেকেন্ডে তা পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের কাছে কমেন্টে ভিড় করছে একটাই প্রশ্ন, ‘এই জায়গাটা কোথায়? আমিও যেতে চাই!’ একটা আমকে ঘিরে গড়ে ওঠা এই গল্প এখন ছড়িয়ে পড়ছে গোটা দেশে, সংযোগের পথ ধরে, হাতের মুঠোয় থাকা ফোনের মাধ্যমে যে নেটওয়ার্ক এই গল্পগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিচ্ছে, তার পেছনে নীরবে কাজ করছে গ্রামীণফোনের মতো সঙ্গীরা এই বদলে যাওয়া দৃশ্যের সবচেয়ে সুন্দর দিকটি হলো এতে উপকৃত হচ্ছেন সবাই চাষি পাচ্ছেন ন্যায্য দাম, তরুণ উদ্যোক্তা পাচ্ছেন নতুন বাজার, স্থানীয় অর্থনীতি পাচ্ছে নতুন প্রাণ, আর পর্যটক পাচ্ছেন এক দারুণ অভিজ্ঞতা একটা সাধারণ ফল কীভাবে গড়ে তুলতে পারে একটা গোটা জগৎ, রাজশাহীর এই মৌসুম তারই জীবন্ত উদাহরণ তাই এবার গ্রীষ্মে, যদি নতুন কিছু খুঁজে থাকেন তাহলে ব্যাগ গুছিয়ে রওনা দিন রাজশাহীর পথে কারণ এখানে শুধু আম নয়, অপেক্ষা করছে একটা পুরো গল্প আম থেকেই হোক আপনার পরের আমেজিং অভিজ্ঞতা সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট