সম্পাদকীয়

ফ্যাসিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যথার্থ উপলব্ধি

গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী মাসে (ডিসেম্বর) ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, প্যাট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকা- চালিয়ে গোপালগঞ্জকে রীতিমতো সন্ত্রাসের জনপদে পরিণত করেছে। গার্মেন্ট শ্রমিক আন্দোলনকে উসকে দেয়াসহ এসব সন্ত্রাসী কর্মকা-ের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তাদের মতে, দেশে ও বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মাধ্যমে অর্থ যোগান এবং অনলাইনে কর্মসূচি দিয়ে এসব সন্ত্রাসী কর্মকা- করাচ্ছে। এর সাথে ভারতেরও ষড়যন্ত্র রয়েছে বলে তাদের অভিমত। ইতোমধ্যে ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ সংগঠনগুলো ব্যাপক নাশকতা সৃষ্টি করতে পারে বলে গোয়েন্দারা রিপোর্ট পেয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে শেখ হাসিনার গণহত্যা ও দুঃশাসনকে স্বাভাবিকীকরণের অপচেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ অঙ্গসংগঠনগুলো। চলমান আওয়ামী সন্ত্রাসী কর্মকা- দমনে সরকারের কোনো ধরনের দুর্বলতা দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স দেখাতে হবে। প্রশাসন ও পুলিশ থেকে শুরু করে যেখানেই ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। গোপনে আওয়ামী লীগকে সহায়তা করছে, তারা যে-ই হোক, তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। এমনকি, সরকারি দলের কোনো মন্ত্রী-এমপি, নেতাও যদি আওয়ামী লীগের সাথে আঁতাতের রাজনীতি করে, তাদেরকেও ছাড় দেয়া যাবে না। ইতোমধ্যে আওয়ামী লীগকে তথ্য সরবরাহ ও বিভিন্নভাবে সহায়তার অভিযোগে পুলিশসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং যথাযথ পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে। গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য সরবরাহের দায়ে চট্টগ্রামে এক পুলিশ সুপারকে গ্রেফতার ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। বলার অপেক্ষা রাখে না, দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা সরকারকে বেকায়দায় ফেলতে সন্ত্রাসী কর্মকা- শুরু করেছে। সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে, সরকার ও বিরোধীদলগুলোকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট এই অপশক্তি এবং ভারতের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে উভয় পক্ষকে ঐক্য গড়ে তুলতে হবে। ‘ফ্যাসিস্ট’ মোকাবিলা প্রশ্নে কোনো ধরনের অনুকম্পা দেখানো যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাজনৈতিক এই সংকট উপলব্ধি করে তার দলকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকতে বলেছেন। একইভাবে জনগণের প্রত্যাশা বিরোধীদগুলোও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। সূত্র: ইনকিলাব
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট